বিনোদন

ধর্ষণ রুখতে ছেঁড়া পোশাকে মুখ খুললেন বাঙালি অভিনেত্রী

নারী নির্যাতন এবং নারী স্বাধীনতা নিয়ে অনেক গুনীজন নিজেদের মন্তব্য বিভিন্ন জায়গাতে বলে থাকেন। কিভাবে এই নারী নির্যাতনের মোকাবিলা করা যায় তার বিরুদ্ধে নানাজন নানা রকম মত দিয়েছেন। আর এবারে এই নারী নির্যাতনের বিরুদ্ধে এক অন্য রকম প্রতিবাদ করলেন বলি অভিনেত্রী বিদিতা বাগ।
বাংলাতে কাজ শুরু করলেও এই মুহূর্তে বিদিতা রয়েছেন মুম্বাইতে। কাজ করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির মত অভিনেতার সঙ্গে। এছাড়াও বিভিন্ন ওয়েবেও কাজ করেছেন তিনি। এ হেন ব্যস্ত অভিনেত্রী সচেতনতা বৃদ্ধির জন্য করলেন এক অন্যরকম ফটোস্যুট। যার মূল ভাবনাই ছিল নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা।

বলিউডের এক প্রখ্যাত ফ্যাশান ফটোগ্রাফারের সঙ্গে এই ফটোস্যুট করেছেন বিদিতা। আর এই ছবি তিনি শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে। আর তার এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।
তার করা এই স্যুটে বেশ কয়েকটি প্রশ্ন ছুঁড়েছেন তিনি। ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে তিনি ব্যবহার করেছেন বেশ কিছু হ্যাশট্যাগ। যেখানে না মানে না( নো মিন্স নো) এই ট্যাগ টিও রয়েছে।
সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে তার এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। তার করা এই পোস্ট সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। গত বছরে ঘটে যাওয়া হায়দরাবাদ ধর্ষণ কাণ্ডের পর কেঁপে উঠেছিল গোটা দেশ। আর তারপরে উন্নাও, কাথুয়া সহ ঘটনায় মাথা হেঁট হয়েছিল দেশের মানুষের। আর তাই অভিনব ভাবনায় নতুন বার্তা দিতে চেয়েছেন নায়িকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button