বিনোদন

ঢাকায় নয় ফারুকীর ডুবের প্রিমিয়ার হচ্ছে কলকাতায়

বহুল আলোচিত ‘ডুব’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৭ অক্টোবর। কথা ছিল মুক্তির এক দিন আগে মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত সিনেমা ‘ডুব’-এর প্রিমিয়ার হবে ঢাকায়। সেখানে অংশ নিবেন বলিউড অভিনেতা ইরফান খান। ‘ডুব’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা ও প্রযোজক হিসেবে যুক্ত আছেন ইরফান।
কিন্তু রবিবার দুপুরে জানা গেছে, ইরফান খান ঢাকায় আসছেন না, আর ‘ডুব’ সিনেমার প্রিমিয়ার হচ্ছে না ঢাকায়। পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, ‘ডুব’ সিনেমার প্রিমিয়ার হবে কলকাতায়।
জানা গেছে, ২৬ অক্টোবর সন্ধ্যা ছয়টায় কলকাতার কোয়েস্ট মল আইনক্সে ‘ডুব’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। প্রিমিয়ারের আগে সাংবাদিকদের সঙ্গে ৩০ মিনিটের একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন মোস্তফা সরয়ার ফারুকী, অভিনশিল্পী তিশা, ইরফান খান ও পার্ণো মিত্র।

‘ডুব’ সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত একটা ছবি। বাংলাদেশ থেকে এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে জাজ মাল্টিমিডিয়া আর ভারতের এসকে মুভিজ। অভিনয়ের পাশাপাশি ছবিটির সহপ্রযোজক ইরফান খান।
মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ‘ আপনারা সবাই জানেন ডুব ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত একটা ছবি। ছবির চারজন প্রধান অভিনয় শিল্পীর মধ্যে দুইজন বাংলাদেশের এবং দুইজন ভারতের। ছবির পরিচালক এবং চিত্রনাট্যকার বাংলাদেশের। চিত্রগ্রাহক, সম্পাদক, সংগীত পরিচালক বাংলাদেশের। গল্প বাংলাদেশের। লোকেশন বাংলাদেশে। শুটিং হয়েছে বাংলাদেশে। মহরত বাংলাদেশে। এখন আমাদের ভারতীয় প্রযোজক প্রশ্ন করেছেন, প্রিমিয়ারও যদি বাংলাদেশে করেন তাহলে আমরা কি পেলাম?

ফারুকী জানান, তাদের এই বক্তব্য আমাদের কাছে যুক্তিসংগত মনে হয়েছে। যৌথ প্রযোজনার স্পিরিটকে শ্রদ্ধা জানাতে আমরা প্রযোজকরা তাই সিদ্ধান্ত নিয়েছি ছবির প্রিমিয়ার শো কোলকাতায় হবে, ২৬ তারিখ সন্ধ্যায়। প্রিমিয়ারে অংশ নিবেন ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র, মোস্তফা সরয়ার ফারুকী, এবং ছবির প্রযোজকগণ।
২৭ অক্টোবর বাংলাদেশ এবং সর্বভারত ছাড়াও অস্ট্রেলিয়া, আমেরিকা, সিঙ্গাপুর, ইতালী, ও ফ্রান্সে মুক্তি পাবে ডুব।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button