আন্তর্জাতিক সংবাদশিরোনাম
জাপানে সাবমেরিন মোতায়েন করেছে কানাডা

জাপানের ইয়োকোসুকায় সাবমেরিন মোতায়েন করেছে কানাডা। টহল মিশনে এসেছে কানাডার রাজকীয় নৌবাহিনীর সাবমেরিন এইচএমসিএস চিকোটিমি। এই মিশনের উদ্দেশ্য হলো মিত্রদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা।
গত মাসে বৃটিশ কলাম্বিয়ার ভ্যানকুয়েভার দ্বীপের এসকুইমাল্ট ছাড়ে সাবমেরিনটি। প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পৌঁছেছে জাপানের ইয়োকোসুকায়।
মেজর ট্রাভিস স্মিথ এক বিবৃতিতে বলেছেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কানাডার সশস্ত্র বাহিনীর যে প্রতিশ্রুতি তারই প্রকাশ হলো এই সাবমেরিনের উপস্থিতি।
কানাডার হাতে ভিক্টোরিয়া-ক্লাসের চারটি সাবমেরিন আছে। এইচএমসিএস চিকোটিমি ২০১৮ সালের মার্চ পর্যন্ত প্রশান্ত মহাসাগরে থাকবে।
সূত্র : সিবিসি নিউজ




