
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাত্রা: শিবগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ২৭ এপ্রিল সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, শিবগঞ্জ থানার প্রতিনিধি,বিজিবি প্রতিনিধি, এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।,উপজেলার প্রতিটি দপ্তরের প্রতিনিধিগণ,প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ বাতাদের প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা । সভায় মাদক,বাল্যবিয়ে রোধ, যানজট নিরসন,গ্রাম আদালত ও আইন শৃংখলা নিয়ে ব্যাপক আলেচনা হয় এবং কার্যকর ভূমিকা পালনে জোরালা পদক্ষেপ গ্রহণ করা হবে উপজেলা নির্বাহী অফিসার আশ^াস দেন।



