sliderস্থানিয়

নলছিটিতে ফুটপাত দখল করে অবৈধভাবে বিক্রয়পণ্য রাখায় চার ব্যাবসায়ীকে অর্থদন্ড

মো.শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি পৌর শহরের রাস্তার ফুটপাত দখল করে অবৈধভাবে বিক্রয়পণ্য রেখে সাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি এবং ট্রেড লাইসেন্স না থাকায় চার দোকানীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শহরের ডাকবাংলোর সামনের রাস্তার পাশের চার মুরগী ব্যাবসায়ীকে এ দন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নলছিটি পৌরসভার প্রশাসক প্রতীক কুমার কুন্ডু। পরে নলছিটি শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় শহরের কুড়িপট্টি, কলবাড়ি এলাকা, বাদুরতলা, চৌমাথা, ভেন্ডারপট্টি, গার্লসস্কুল রোড ও পৌরসভার সামনের সড়কে ফুটপাত দখল করে বিক্রয়পণ্য না রাখার জন্য সতর্ক করেন পৌর প্রশাসক। এ সময় নলছিটি পৌরসভার প্রধান সহকারি মিরাজ হাসান প্রিন্স সহ মো: কাইউম এবং অন্যান্য কর্মচারীরা তার সাথে ছিলেন।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নলছিটি পৌরসভার প্রশাসক প্রতীক কুমার কুন্ডু জানান, শহরের রাস্তাগুলো এমনিতেই সরু, এর উপড় ব্যাবসায়ীরা ফুটপাত দখল করে মালামাল রাখায় জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। তাই ফুটপাত দখলমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া ব্যাবসায়ীদের অনেকেরই ট্রেড লাইসেন্স হালনাগাদ নাই। তাদের ট্রড লাইসেন্স হালনাগাদ করতে সতর্ক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button