sliderস্থানিয়

শহীদ জিয়া স্মৃতি বিতর্ক প্রতিযোগিতায় কমলিকান্ত নবীনচন্দ্র বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠিতে ‘যুক্তির মঞ্চে তারুণ্যের দেশ, আমাদের চেতনায় সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শহীদ জিয়া স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কমলিকান্ত নবীন চন্দ্র মাধ্যমিক বালিকা বিদ্যালয়। রানার্সআপ হয়েছে ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ঝালকাঠি সরকারি কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার আটটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এত অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেন। তাদের প্রাণবন্ত যুক্তি ও বিশ্লেষণ প্রতিযোগিতায় ভিন্ন মাত্রা যোগ করে।

কমল স্মৃতি সংঘের সভাপতি সাইদুর রহমান তন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাউদ্দিন, ঝালকাঠি সরকারি কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষক মো. শাহীন, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান এবং বিএম কলেজ ডিবেট ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাজনীন সুলতানা।

অনুষ্ঠানে অতিথি বক্তারা বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, জ্ঞান অর্জন, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি দেশপ্রেম, মুক্তচিন্তা ও গঠনমূলক মত প্রকাশের মাধ্যমে একটি সচেতন প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন সহায়ক।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button