sliderস্থানিয়

শিবগঞ্জে ডিজেল পাচারের চেষ্টা, জরিমানা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে অবৈধভাবে ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টার অপরাধে একটি ফিলিং স্টেশনের মালিক জাহিরুল কাইয়ুম বাবরকে ১০ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাতে শিবগঞ্জ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ রায় প্রদান করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। তিনি জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই ড্রাম ভর্তি করে বাল্ক আকারে ইট ভাটায় তেল সরবরাহ করা হচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি ড্রামভর্তি মোট ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দকৃত ডিজেল পুনরায় পাম্পের ট্যাংকে রাখা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জাহিরুর কাইয়ুম বাবরকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তিনি আরো জানান, এ ধরনের অভিযান চলমান থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button