শিক্ষা

ইবিতে ভর্তি আবেদন শুরু ১৫ অক্টোবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু হচ্ছে ১৫ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
দপ্তর সূত্র জানায়, ভর্তি পরীক্ষার আবেদন ১৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের আট ইউনিটের অধীন ৩৩টি বিভাগে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষা ২৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় প্রতিটি ইউনিটের ফরমের মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্র ও ফরমের মূল্য ডাচ্‌-বাংলা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে।
১৬ নভেম্বর থেকে ২৪ নভেম্বরের মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রবেশপত্র ইস্যু করতে হবে। এ বছর ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ছয়টি বিভাগের আসন সংখ্যা ৪৫ থেকে পাঁচটি বাড়িয়ে ৫০টি করা হয়েছে। উপজাতি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় শিক্ষার্থীদের আসন সংখ্যা ১০টি থেকে পাঁচটি বাড়িয়ে ১৫টি করা হয়েছে।
এ বছর থেকে ইবিতে প্রথম নেগেটিভি মার্কিং পদ্ধতি চালু হচ্ছে। প্রতিটি ভুল উত্তরের জন্য শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘বৃহত্তর পরিসরে নিশ্ছিদ্র ও ত্রুটিমুক্ত পরিবেশে ভর্তি পরীক্ষা গ্রহণ করার প্রস্তুতি চলছে। ভর্তি পরীক্ষার গুণগত মান বাড়ানোর লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ বছর থেকে প্রথম মাইনাস মার্কিং পদ্ধতি চালু হচ্ছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button