আন্তর্জাতিক সংবাদ
পরমাণু চুক্তি নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা কেরির

ইরানের সাথে বিশ্বের শক্তিধর ছয়টি দেশের সম্পাদিত পরমাণু চুক্তি প্রত্যয়ন না করার ‘বিপদজনক’ সিদ্ধান্ত নেয়ায় মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘একটি আন্তর্জাতিক সঙ্কট সৃষ্টি’ করছেন। এ গুরুত্বপূর্ণ চুক্তির নেপথ্যে কাজ করা যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুক্রবার একথা বলেন।
চুক্তিটির কট্টর সমালোচক ট্রাম্পের এমন পদক্ষেপের কথা উল্লেখ করে কেরি বলেন, ‘আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং আমাদের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর ক্ষেত্রে এটি বিপদজনক।’
তিনি এটির নিন্দা জানানোর প্রক্রিয়াগত পদক্ষেপ গ্রহণের কথাও বলেন। আর এটির ভাগ্য নির্ভর করছে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের ওপর।




