খেলা

হকিতে ভারতের কাছেও বড় হার

পাকিস্তানের পর ভারতের কাছেও বড় হারে এশিয়া কাপ হকির শেষ চারে খেলার আর কোন সুযোগই রইল না জিমিদের সামনে। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৭-০ গোলে হেরেছে বাংলাদেশ। এ জয়ের ফলে ভারতের শেষ চারে খেলা নিশ্চিত হয়েছে। অপরদিকে টানা দুই হারে শেষ চার-এ খেলার বাংলাদেশর আর কোন সুযোগ রইল না। ম্যাচের শুরু থেকেই ভারতীয়দের দুরন্ত গতির কাছে খেই হারিয়ে ফেলে বাংলাদেশের খেলোয়াড়রা। তবে ভারতীয়রা ১৩ টি পেনাল্টি কর্নার পেলেও তার বেশীরভাগ থেকেই গোল আদায়ে ব্যর্থ হয়। মাত্র দুটি থেকে গোল করতে সক্ষম হয়। অন্য পাঁচটি ফিল্ড গোল।
ম্যাচের প্রথম সাত মিনিট সমান তালে লড়লেও, শেষ রক্ষা হয়নি। অষ্টম মিনিটে প্রথম গোল করেন গুরজাত সিং। ১১ মিনিটে ব্যবধান বাড়ায় ভারত। ডান প্রান্ত দিয়ে সরদার সিংয়ের বাড়ানো বলে স্টিক ছুঁইয়ে জালে পাঠান আকাশদ্বীপ সিং। ১৩ মিনিটে আবারো গোল, এবার গোলদাতা ললিত উপাধ্যায়। প্রথম কোয়ার্টারেই তিন গোল। দ্বিতীয় কোয়ার্টারের পঞ্চম মিনিটে আবারো গোল। ৪-০-তে এগিয়ে ভারত। এরপর উপর্যুপরি চারবার পেনাল্টি কর্নার লাভ করে ভারত। তবে তা থেকে গোল আসেনি। ২৮ পেনাল্টি স্ট্রোক পায় ভারত, সেট্রাক থেকে গোল করেন হারমানপ্রীত সিং। ফলে দ্বিতীয় কোয়ার্টার শেষে ব্যবধান ৫-০।
তৃতীয় কোয়ার্টারেও ভারত আক্রমণ অব্যাহত রাখে। তবে গোলের দেখা পায়নি, ফলে অনেকটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে জিমি-মিমোরা। চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার পায় ভারত, ষষ্ঠ গোল করেন রণদ্বিপ সিং। পরের মিনিটে আবারো পেনাল্টি লাভ করে ভারত। পরের মিনিটে ভারত পেনাল্টি কর্নারের জন্য রিভিউ চেয়ে সফল হয়। সপ্তম গোল করেন হারমানপ্রিত সিং। ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button