রোহিঙ্গা নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় পাঁচটি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদফতর এ নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
রবিবার কুতুপালং ক্যাম্পে ৭১৭ জন পুরুষ ও ২০৩ জন নারীসহ মোট ৯২০ জন, নোয়াপাড়া ক্যাম্পে এক হাজার ১০ জন পুরুষ ও ৮৪৬ জন নারীসহ মোট এক হাজার ৮৫৬ জন, থাইংখালী ক্যাম্পে ৭৮৪ জন পুরুষ ও ৩৬৪ জন নারীসহ মোট এক হাজার ১৪৮ জন, বালুখালী ক্যাম্পে ৮৪৯ জন পুরুষ ও ১৯৮ জন নারীসহ এক হাজার ৪৭ জন, লেদা ক্যাম্পে এক হাজার ১৪৪ জন পুরুষ ও ৮১৯ জন নারীসহ মোট এক হাজার ৯৬৩ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
অর্থাৎ রবিবার পুরোদিনে ৫টি কেন্দ্রে মোট ৬ হাজার ৯৩৪ জন রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। অন্যদিকে, আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৯৮ হাজার ৩৫৭ জনের নিবন্ধন করা হয়েছে। -বাসস




