উপমহাদেশশিরোনাম

বিয়ে করলে, নরেন্দ্র মোদীকেই করতে চান তিনি!

ভারতের জয়পুরের চল্লিশ বছর বয়স্কা নারী ওম শান্তি শর্মা। একমাসেরও অধিক সময় ধরে এই নারী দেশটির রাজধানী দিল্লীর যন্তর মন্তর নামক জায়গায় অবস্থান করছেন। দাবী তার একটাই, বিয়ে করলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই করবেন।
কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, আগে একবার বিয়ে হলেও পরে তার বিচ্ছেদ হয়ে যায়। বিশ বছরের এক মেয়েও রয়েছে তার। নরেন্দ্র মোদীকে বিয়ের ইচ্ছা কেনো এমন প্রশ্নের জবাবে জানান তিনি, ‘আমার বিয়ে হয়ে গিয়েছিল। কিন্তু বেশিদিন সেই সম্পর্ক টিকেনি। তার পর থেকে বহু বছর আমি একা।’ তা হলে তার একা থাকার সঙ্গে নরেন্দ্র মোদীকে বিয়ে করার যুক্তি কোথায়? শান্তি সেই যুক্তিও দিয়েছেন অদ্ভুতভাবে। জানান, তিনি এখন একা, প্রধানমন্ত্রীও একা। মোদীকে অনেক কাজ করতে হবে, আর সেই কাজে তাকে সহযোগিতা করতে চান শান্তি। পাশাপাশি, তিনি এটাও জানান, বিয়ের বহু প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন শুধুমাত্র মোদীকে বিয়ে করবেন বলে।

মোদীর সঙ্গে দেখা করা অত সহজ নয়, এ কথা ভালোভাবে জানেন শান্তি। সেটা স্বীকারও করেছেন। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন মোদী যতক্ষণ না এসে তার সঙ্গে দেখা করবেন, তিনি এই ধর্না তুলবেন না। শান্তি বলেন, ‘মানুষ যখন এই কথা শোনেন, আমাকে উপহাস করে। কিন্তু তাদের একটা বার্তাই দিতে চাই, শুধু ভালবাসার টানেই নয়, মোদীজির প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। আর সে কারণেই আমার এই সিদ্ধান্ত।’ পাশাপাশি তিনি এটাও জানান যে, ছোটবেলায় তাকে শেখানো হয়েছে বড়দের সম্মান করো, তাদের কাজে সাহায্য করো। তাই মোদীজিকে বিয়ে করে তার কাজে সাহায্য করতে চান।
শান্তির দাবি, তার সম্পত্তি বা টাকা-পয়সার কোনো অভাব নেই। ভবিষ্যৎ নিয়েও চিন্তিত নন। বলেন, ‘জয়পুরে প্রচুর জায়গা-জমি রয়েছে আমার। সে সব বিক্রি করে মোদীজির জন্য উপহার কেনার পরিকল্পনা করেছি। তবে মোদীজি যতক্ষণ না আসবেন, যন্তর মন্তর থেকে আমি এক পা-ও নড়ব না।’ ইন্ডিয়া টুডে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button