আন্তর্জাতিক সংবাদশিরোনাম

কম্বোডিয়ার ওপর নিষেধাজ্ঞা চান বিরোধী দলের নেতা

গ্রেফতার আতঙ্কে কম্বোডিয়া থেকে পালিয়ে যাওয়া বিরোধী দলীয় এক নেতা গণতন্ত্র বাঁচাতে পশ্চিমা দাতা গোষ্ঠীর কাছে অবিলম্বে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হুন সেনে’র সরকারের কাছে এখন আর কেউ নিরাপদ নয়। তারা যেভাবে পারছে বিরোধী দলের ওপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, সামনের নির্বাচনে সরকার তাদের অবস্থান পাকাপোক্ত করতেই তাদের ওপর চড়াও হয়েছে।
মু সোচুয়া (৬৩) নামে বিরোধী দলের ওই নেতা বলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে, সরকারের পরবর্তী টার্গেট তিনি হবেন। তাই তিনি উপায়ান্তর না পেয়ে গত মঙ্গলবার দেশ ছেড়েছেন। কেননা এর আগে বিরোধী দলীয় সিএনআরপি’র (কম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টি) প্রধান কেম শোকাহকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। মু সোচুয়া একই দলের ডেপুটি প্রেসিডেন্ট। কাজেই এর পরে তিনি সরকারের রোষানলে পড়বেন এ আশঙ্কা থেকেই দেশ ছাড়েন। অজ্ঞাত এক স্থান থেকে বার্তা সংস্থা রয়টার্সের কাছে ফোনে তিনি এ কথা বলেন।
মু সোচুয়া বলেন, সামনের বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ কারণেই সরকার তাদের অবস্থান সক্রিয় করতে সরকার এ খেলায় নেমেছে। তিনি বলেন, এখন আর বিবৃতি দেওয়ার সময় নেই। এখন সময় এসেছে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের। সেইসঙ্গে দাতাগোষ্ঠী যে প্রযুক্তি খাতে সহায়তা দিচ্ছে তাও অবিলম্বে বন্ধ করা হোক। যে সকল বিষয়ের ওপর তিনি নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছেন, তারমধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করা। তবে তিনি ইউরোপ ও আমেরিকায় পোশাক রপ্তানিতে যাতে কোন প্রভাব না পড়ে সেদিকটায় বিবেচনা করার আহবান জানান। রয়টার্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button