জাতীয়শিরোনাম

করোনা উপসর্গ নিয়ে সাবেক এমপি পুতুলের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন বগুড়ার সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক নারী বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল।
বৃহস্পতিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু গণমাধ্যমকে জানান, গত কয়েকদিন ধরে জ্বর, কাশি, পাতলা পায়খানা এবং খাবারে অরুচি সমস্যায় ভুগছিলেন কামরুন্নাহার পুতুল।
তিনি বলেন, কদিন আগে অসুস্থ ছেলেকে দেখতে ঢাকায় গিয়েছিলেন কামরুন্নাহার পুতুল। সেখান থেকে আসার পর তিনি অসুস্থতা বোধ করেন। পরে তার নমুনা সংগ্রহ করা হয়। এখনো তার রিপোর্ট পাওয়া যায়নি।
কামরুন্নাহার পুতুল প্রয়াত এমপি মোস্তাফিজার রহমান পটলের স্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button