বিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

বাংলাদেশে আসছেন মেধাসম্পদ বিশেষজ্ঞ জে এ আস্টর্লিং

বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফোরামের (বিআইপিএফ)আমন্ত্রণে পাঁচদিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশ আসছেন বিশ্বখ্যাত মেধাস্বত্ব বিষয়ক বিশেষজ্ঞ এমিরেটাস প্রফেসর জে এ আস্টর্লিং।
তিনি সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার (ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অরগানাইজেশন-ডব্লিউআইপি) মহা-পরিচালকের উপদেষ্টা এবং প্যাটেন্ট কো-অপারেশন ট্রিটি (পিসিটি) সংস্থার পরিচালক হিসেবে কাজ করেছেন।
তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের হ্যামলিন বিশ্ববিদ্যালয়ের মিচেল হ্যামলিন স্কুল অব ল এর প্রফেসর এমিরেটাস হিসেবে কর্তব্যরত আছেন। এর বাইরে জে এ আর্স্টলিং অ্যামেরিকার মিনেসোটায় অবস্থিত প্যাটারসন থুনটে ল ফার্মে একজন মেধাসম্পদ আইনজীবী হিসেবেও কর্মরত আছেন।
পাঁচ দিনব্যাপী এ সফরে জে এ আস্টর্লিং বাংলাদেশের অর্থনীতির টেকসই উন্নয়নে মেধাসম্পদের ভূমিকা নিয়ে দুটি সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করবেন এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আইপি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার হামিদুল মিজবাহ।
দুটি সেমিনারের একটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ আইপি ফোরাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের যৌথ আয়োজনে, অপরটি যৌথভাবে অনুষ্ঠিত হবে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে আইসিটি ডিভিশনের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে।
দুটি সেমিনারেই উপস্থিত থাকবে প্রধানমন্ত্রীর কার্যালয়, আইসিটি ডিভিশন ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা।
তার এই সফর বাংলাদেশের সামগ্রিক মেধাস্বত্ব অবকাঠাম উন্নয়নে বিশেষ করে বাংলাদেশে পেটেন্ট সিস্টেমের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ সফটওয়্যার অ্যাসোসিয়েশনের (বেসিস)সভাপতি মোস্তাফা জব্বার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button