আন্তর্জাতিক সংবাদশিরোনাম

রাস্তায় যখন সমুদ্রের ঢেউ!

যুক্তরাষ্ট্রের উপকূলীয় রাজ্য টেক্সাসে এখন যে অবস্থা বিরাজ করছে, তা কয়েক প্রজন্মে দেখা যায়নি। সবচেয়ে বেশি বিপর্যস্ত অবস্থা বিরাজ করছে রাজ্যের হিউস্টন শহরে। প্রায় পুরো হিউস্টন শহর ডুবে আছে হ্যারিকেন হার্ভির প্রভাবে ভারি বৃষ্টি সৃষ্ট বন্যায়। হেলিকপ্টার থেকে তোলা ছবিতে শুধু হিউস্টনের গাছের মাথাগুলোই দেখা যাচ্ছে। ফ্লাইওভার থেকে রাস্তার ওপর উঁচু স্ট্যান্ডে সিগন্যাল বোর্ড সবই এখন প্রায় পানির নিচে।
মহাসড়কে বন্যার পানি।
ছোট ছোট রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে আর হাইওয়েগুলোতে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ। উপরের ছবিটি হিউস্টন থেকে বিউমন্ট যাওয়ার হাইওয়ে। সামনের সিগন্যাল স্ট্যান্ড না থাকলে তো এটিকে কোনোভাবেই চেনা যেত না।

স্মরণকালের ভয়াবহতম এ বন্যায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বন্যা ও ঘূর্ণিঝড়ে কত পরিমাণ বাড়ি ঘর ধংস হয়েছে তার কোনো হিসেব এখনো করা হয়নি। টেক্সাসের যে অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টি প্রবেশ করেছে মঙ্গলবার সেই কর্পাস ক্রিস্টি এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি বলেছেন, তিনি এমন এক ত্রাণ কার্যক্রম চান, যা ইতিহাস হয়ে থাকবে।
টেক্সাসে গেলেও সবচেয়ে বেশি উপদ্রুত এলাকা হিউস্টনে যাননি ট্রাম্প। হোয়িইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্টের অঅগমন উপলক্ষ্যে সেখানকার জরুরী ত্রাণ কার্যক্রমে যাতে কোনো ধরণের বিঘ্ন নসা ঘটে, তাই সেখানে যাননি ট্রাম্প।
এদিকে হিউস্টনে ভয়াবহতম এ বন্যার সুযোগ নিয়ে অনেকেই ডাকাতি ও লুটপাটে নেমেছেন। শহরে এমন দুঃসময়ে ডাকাতি, লুটপাটসহ যেকোনো অপ্রীতিকর ঘঢ়টনা এড়াতে সান্ধ্য আইন জারির দাবি জানিয়েছেন হিউস্টনের মেয়র সিলভেস্টার টার্নার।
সুত্র: প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button