রাজনীতিশিরোনাম

সরকার বন্যার্তদের পাশে নেই, ত্রাণের টাকা লুটপাট হচ্ছে: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের উদ্যোগে মঙ্গলবার মানিকগঞ্জে ত্রাণ বিতরণ করা হয়েছে। হরিরামপুর উপজেলার হাপানিয়া এবং শিকদার পাড়া গ্রামে বন্যার্তদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, মানিকগঞ্জ জেলার সমন্বয়ক মনজুরুল ইসলাম বাবু, হরিরামপুর উপজেলার কৃষক নেতা খন্দকার সোহরাবউদ্দিন এবং শফিকুল ইসলাম শরীফ।
ত্রাণ বিতরণের পর জোনায়েদ সাকি বলেন, বন্যায় সারা দেশের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকদের ফসল নষ্ট হয়ে গেছে। কিন্তু বিনামূল্যে সার, বীজ বিতরণসহ সরকারের ত্রাণ তত্পরতার তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সরকার আসলে বন্যার্তদের পাশে নেই।
তিনি বলেন, বন্যার্তদের জন্য শত শত কোটি টাকার প্রকল্প পাস করা হয়েছে। কিন্তু বাস্তবে মানুষের কাছে ত্রাণ পৌঁছায়নি। এই ত্রাণের টাকা সরকারি দলের নেতাদের পকেটে গেছে।
জোনায়েদ সাকি বলেন, সরকার দলীয় লোকজন শুধু ত্রাণের টাকা লুটপাট করেই থেমে নেই, অন্য কোন দল বা সংগঠনকেও ত্রাণ সংগ্রহের কাজে বাধা দিচ্ছে। ত্রাণ বিতরণের অনুষ্ঠানে ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কাকন বিশ্বাস এবং মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি আশরাফুর রহমানসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button