বিনোদন

শাহরুখ তনয়ার এই পোশাকের দাম কত?

বয়স মোটে ১৭। এখনও পর্দায় তাকে কোনো চরিত্র হয়ে উঠতে দেখা যায়নি। কিন্তু তরুণের মনে হিল্লোল জাগাতে যে সে তৈরি, তা বুঝিয়ে দিয়েছে শাহরুখ কন্যা সুহানা খান। সম্প্রতি মায়ের ডিজাইন করা এক রেস্তরাঁর উদ্বোধনে তাকে দেখা গেল বাবার সঙ্গে। কমলা পোশাকে তণ্বী সুহানা ইতিমধ্যেই মাত দিয়েছে তাবড় সেলিব্রিটিদের। আর তার এ পোশাকের দাম শুনলে আঁতকে উঠবে অনেকেই।
এর আগেও প্রচারের আলো নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে সে। কখনো ইনস্ট্রাগ্রাম পোস্টে বা কখনো বন্ধুদের সঙ্গে তার আড্ডার ছবি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। আসলে যার বাবার নাম শাহরুখ খান, প্রচারের আলো সে যে সহজেই কেড়ে নেবে এতে আর অবাক হওয়ার কী আছে! ‘আর্থ’ নামে এই রেস্তরাঁর উদ্বোধনেও ঠিক তাইই হলো। সোনম কাপুর থেকে জ্যাকুলিন ফার্নান্ডেজ, ফারহা খান থেকে অনিল কাপুর, কে ছিলেন না সেই সমাবেশে! আর স্বয়ং বলি বাদশাহ তো ছিলেনই। তবু ক্যামেরার লেন্স যেন আটকে থাকল সুহানার গ্ল্যামারেই। কমলা পোশাকে যে নম্র হিল্লোল তুলে সুহানা সামনে এলেন, তা যে ভবিষ্যতে তরুণ প্রজন্মের হৃদয়েও ঢেউ তুলতে প্রস্তুত, এমনটা আঁচ করাই যায়। এদিকে এক জনপ্রিয় সংবাদমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী, সুহানার এই ‘ব্যান্ডেজ’ ড্রেসের দাম প্রায় ৬০,০০০ রুপি। যেটি তৈরি করেছে প্রখ্যাত সংস্থা Herve Leger। ফ্যাশন যারা পছন্দ করেন তাদের কাছে এ পোশাক ভীষণই পছন্দের। তবে তা ক্যারি করা নিঃসন্দেহে সহজ কম্মো নয়। কিন্তু পারফেক্ট আওয়ারগ্লাস ফিগারের কারণে এ পোশাক চমৎকার মানিয়েছে শাহরুখ কন্যাকে। ফলত নেটদুনিয়ায় তার এ ছবি আর পোশাকই এখন হয়ে উঠেছে চর্চার বিষয়।
এক দিন দিল্লি থেকে মুম্বইয়ে এসে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন শাহরুখ খান। সে গল্প প্রায় রূপকথার মতোই। তার পোশাক, তার স্টাইলে তরুণরা প্রভাবিত হয়ে এসেছে এতদিন। আজ যখন মেয়ের ফ্যাশন আলোচনার বিষয়বস্তু, তখন সবথেকে খুশি বোধহয় হলেন বলি বাদশাহই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button