শিবালয়ে মৎস্য চাষীদের মাঝে সনদপত্র বিতরণ
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার তাড়াইসনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ২ টার দিকে শিমুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণে অংশ নেয়া মোট ৩০ জন যুবককে সনদপত্র প্রদান করা হয় ।
সামাজিক সংগঠন হাসি‘র উদ্যোগে এই প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা যুব উন্নয়ন অফিসার শামছুন্নাহার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, যুগ্ম সম্পাদক শাহানুর ইসলাম, হাসি‘র নির্বাহী পরিচালক আশরাফুল আলম লিটন, আঞ্চলিক কার্যালয়ের পরিচালক শাহীদুজ্জামান শাহীন, অর্গানাইজার জাহিদুল হক চন্দন, সোহেল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। গত এপ্রিল মাসের ১০ তারিখ থেকে বেকার যুবকদের আতœকর্মসংস্থানের লক্ষ্যে এই প্রশিক্ষণ দেয়া হয়।




