শিক্ষাশীর্ষ সংবাদ

পাশের হার ৮০.৩, লক্ষাধিক জিপিএ-৫

ডেস্ক রির্পোট : বৃহস্পতিবার ২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সকাল ১০টায় ফল প্রকাশের আনুষ্ঠানিকতার প্রথম অংশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী। সে সময় তিনি জানান যে, এবার গড় পাশের হার ৮০.৩। জিপিএ-৫ পেয়েছেন লক্ষাধিক শিক্ষার্থী।
দেশের মোট ১০ শিক্ষাবোর্ডের মিলিত পাশের হার এবার ৮০.৩। গতবার এই হার ছিলো ৮৮-এর বেশি। পাশের হারের এমন অবনতি বিস্মিত নন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী জানান, এবার উত্তরপত্র দেখে নম্বর দেয়ার একটা সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এই পদ্ধতিতে কাউকে কম বা বেশি নম্বর দেয়ার সুযোগ ছিলো না। এই পদ্ধতির একটা প্রভাব পড়েছে ফলাফলে।
১০ বোর্ড মিলিয়ে এবার জিপিএ-৫ পেয়েছেন এক লাখ চার হাজার ৭৬১ জন শিক্ষার্থী। গত বছর পাঁচ হাজার বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। অর্থাৎ এ বছর পাশের হারের মতো কমে গেছে গেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যাও।
তবে সাধারণ আট বোর্ডে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ বেশি পেয়েছেন শিক্ষার্থীরা। এ বছর সাধারণ আট বোর্ডে মোট ৯৭ হাজার ৯৬৪ জন। গতবারের চেয়ে এবার এক হাজার ১৯৫ জন বেশি জিপিএ-৫ পেয়েছেন।

এ বছর মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। দুই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে দুই মার্চ; এই এক মাস সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার ঠিক দুই মাস পর ফলাফল দেয়া হলো। বেলা দুইটার পর থেকেই শিক্ষার্থীরা নিজ নিজ ফলাফল পেয়ে যাবেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button