শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জে এসআরবি ও বিজিবির পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্য সহ একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ইসলামপুর ইসলামপুর বাজারস্থ যাত্রী ছাইনী থেকে ৩৪৫ পিস ইয়াবা সহ এক যুবককে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলে াশাহাবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের মো: আলতাফ হোসেনের ছেলে মো: মেহেদী হাসান(৩৫)।
অন্যদিকে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ৫৩ বিজিবির শিবগঞ্জ উপজেলার মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ উদ্ধার করে।
শনিবার (২১ নভেম্বর) এসআরবি ও ৫৩ বিজিবির পাঠানো পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। উভয় ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে মামলায় গ্রেফতার দেখিযে জেলা কারাগারে পাঠানো হয়েছে।