Uncategorized
ঘিওরে অর্ধ গলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতনিধি, মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ঘিওর উপজেলার বানিয়াজুরী বগাধর এলাকায় পরিচয়হীন মধ্য বয়সী এক ব্যাক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় লোকজন ওই স্থানের মেহগীনি গাছের নীচে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সকাল ১০টার দিকে ঘিওর থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
স্থানীয়দের ধারনা অন্যত্র স্থান থেকে হত্যার পর লাশ ঢাকা-আরিচা মহাসড়কের ওই স্থানে ফেলে রেখে গেছে।
ঘিওর থানার ওসি মিজানুর রহমান জানান, প্যান্ট-সার্ট পরিহিত মধ্য বয়সী নিহত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি।




