sliderরাজনীতিশিরোনাম

ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হাজি হারিস বিন হাজি ওসমানের সঙ্গে বাংলাদেশ ছাত্রপক্ষ প্রতিনিধিদলের মতবিনিময়

পতাকা ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের রাষ্ট্রদূত হাজি হারিস বিন হাজি ওসমান এর সঙ্গে ছাত্রপক্ষ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি উচ্চশিক্ষা, দক্ষ জনশক্তি, বিনিয়োগ ও সাংস্কৃতিক বিনিময়ের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ছাত্রপক্ষের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ প্রিন্স, সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ফওজিয়া করবী এবং সহকারী অর্থ সম্পাদক সাইফুল্লাহ ফিহাদ উপস্থিত ছিলেন।

আলোচনায় ব্রুনাইয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, দক্ষ ও প্রশিক্ষিত বাংলাদেশি জনশক্তির জন্য কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি, দুই দেশের মধ্যে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে পারস্পরিক বিনিময় জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।
এ সময় ছাত্রপক্ষের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে ব্রুনাইয়ের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা যেতে পারে বলে তারা মত দেন।
বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া বৈঠকে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং তরুণ প্রজন্মের ভূমিকা নিয়েও মতবিনিময় করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button