মোঃআব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি:রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামে কাচালং নদীতে ডুবে কালায়ে চাকমা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দাদুর সঙ্গে কাচালং নদীতে মাছ ধরতে যায় কালায়ে। মাছ ধরা শেষে দাদুর পিঠে চড়ে নদী পার হওয়ার সময় পানির প্রবল স্রোতে তলিয়ে যায় সে।
পরে স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে শিশুটিকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
বঙ্গলতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শেফালী চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।