sliderস্থানিয়

ক্যাম্পাসে নোংরা রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে

প্রেস বিজ্ঞপ্তি: ছাত্র জমিয়ত বাংলাদেশ ১০নং পশ্চিম আলীরগাঁও (গোয়াইনঘাট) ইউনিয়নের শিক্ষার মানোন্নয়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জমিয়ত নেতা গোলাম আম্বিয়া কয়েছ বলেন, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত। অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার। শিক্ষা প্রতিষ্ঠানে নোংরা ও প্রতিহিংসার ছাত্র রাজনীতির সয়লাবে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটছে। এতে করে শিক্ষার অবনতি ঘটেছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টায় স্থানীয় কোওরবাজারে সংগঠনের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আব্বাস বিন মাহমুদ ও মুহসিন আহমদের যৌথ পরিচালনায় সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি আবু তালহা তোফায়েল বলেন, ক্যাম্পাসভিত্তিক আদর্শিক ছাত্র সংগঠন ছাত্র জমিয়তের কাজকে বেগবান করতে পারলে সিট বানিজ্য ও প্রতিহিংসার রাজনীতি থেকে শিক্ষার্থীরা মুক্তি পাবে।
তিনি বলেন, আমাদের রাজনীতি শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণের রাজনীতি, আমাদের রাজনীতি যেকোনো সংকট বা দুর্যোগে সহযোগিতা ও পাশে দাঁড়ানোর রাজনীতি, যেকোনো উৎসবে আনন্দ ভাগাভাগির রাজনীতি, আমাদের রাজনীতি আল্লাহর সন্তুষ্টির রাজনীতি।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মঈনুল ইসলাম পাঁচপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ, ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা মুফিজ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা সালিক আহমদ, কোওরবাজার জামে মসজিদের খতিব আলিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, গোলজার আহমদ, হাফিজ শরিফ উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা পরবর্তীতে এলাকাবাসী ও ইউনিয়ন ছাত্র জমিয়তের দায়িত্বশীলরা সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি আবু তালহা তোফায়েলকে সম্মাননা স্মারক প্রদান করেন।
পরিশেষে ইউনিয়ন পরিষদের সবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম আলিম উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button