
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ””আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্য শ্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে বর্নাঢ্য র্যালি ও নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে।
১৬ আগস্ট রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রথমে র্যালি ও পোনা অবমুক্তি করা সহ পরবর্তীতে উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোফায়েল আহমেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উল্লেখ্য,১৬_১৮ তিন দিন ব্যাপি (১ম দিন কর্মসূচি পোনা অবমুক্তিকরণ,২য় দিনের কর্মসূচি মৎস্য সম্পদ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা এবং ৩য় দিনের কর্মসূচি স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের রচন প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান উদযাপন করা হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নূরুল ইকরাম।
এ সময় উপস্থিত ছিলেন,হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদ,গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন মোল্লা(লাভলু), উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সায়মুন চৌধুরী,উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহিন (মোল্লা শাহিন),উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ (চুন্নু) প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,মৎস্যজীবি প্রতিনিধি নেপাল হালদার,মৎস্যজীবি প্রতিনিধি সুমন কুমার (রাধু)।
সর্বোপরি উপজেলা মৎস্য চাষী (সেরা উদ্যোক্তা) হিসেবে বাচ্চু মোল্লা কে সম্মাননা স্বারক প্রদান করার মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।




