sliderস্থানিয়

কটিয়াদীতে পুকুর থেকে মরদেহ উদ্ধার

রতন ঘোষ কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে, পুকুরে ভাসমান অবস্থায় পল্টু মিয়া(৫৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কটিয়াদী থানা পুলিশ।

১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে কটিয়াদী পৌর সদরে অবস্থিত ভোগপাড়া দাখিল মাদ্রাসার মসজিদ সংলগ্ন পুকুর থেকে ভাসমান অবস্থায় এ মরদেহটি উদ্ধার করা হয়।মৃত পল্টু মিয়া বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর এলাকার মৃত আসন আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুরে মসজিদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তারা স্থানীয় থানায় খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহাটি উদ্ধার করে। তবে কিভাবে কখন লোকটি এখানে এলেন এ ব্যাপারে তাৎক্ষণিক ভাবে কিছুই জানা যায়নি। তাছাড়া সে সময় পুকুর পাড়ে একটি ব্যাগে কিছু কাপড়চোপড় পাওয়া যায়।

কটিয়াদী মডেল থানার উপপরিদর্শক (এস আই) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে, সুরাতাল তৈরি করে, ময়না তদন্তের জন্য, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button