sliderস্থানিয়

শিবগঞ্জে বিপুল পরিমান মাদক ও ট্রাকের যন্ত্রাংশ সহ ২ মহিলা আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:শিবগঞ্জে বিজিবি ও পুলিশের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমান ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ ও ভারতীয় এস্কাফ সিরাপ সহ দুইজন মহিলাকে আটক করেছে।
আটককৃত মহিলা দুইজন হলো শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মানিকের স্ত্রী মোসা: শরিফা বেগম(৩৮) ও বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের বাবুর স্ত্রী মোসা:জুনিয়ারা বেগম(২৫) ।

শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ডিবি পুলিশের এস আই পলাশ সরকার সংগীয় ফোর্সস নিযে ১ আগষ্ট সকাল সাড়ে ১১টা চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা বিজ্রের টোল ঘরের সামনে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় কোডিন মিশ্রিত এস্কাফ সিরাপ সহ উক্ত দুই মহিলাকে আটক করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে এবং তাদের মামলায় গ্রেফতার দেখিযে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে সোনামসজিদ বিওপির এডি শেখ মনোয়ারুল ইসলামে নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল সোনামসজিদ সীমান্ত পিলার ১৮৫/ ২এস হতে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যান্তওে ১ আগষ্ট সকাল সাড়ে ১০টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের বালিয়া দিঘীর তালতলা নামন স্থানে মামুনের এন্টার প্রাইজেরর গোডাইন হতে ২৯১ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। যার মূল্য প্রায় ২৬ লাখ টাকা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

উল্লেখ্য যে গত ২১ জুন সোনামসজিদ বিওপির বিজিবির সদস্যরা শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর নামক স্থানে একটি ট্রাক তল্লাশী করে ৩২০পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার করে। বিষয় ৫৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্ণেল মো: তাজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button