sliderস্থানিয়

গণ-অভ্যুত্থানের এক বছর উপলক্ষ্য ঠাকুরগাঁওয়ে জামায়াতের গণমিছিল

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গণমিছিল ও সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে জেলা জামায়াত কার্যালয় চত্বর থেকে মিছিলটি বের করা হয়।

পুরাতন বাসস্ট্যান্ড হয়ে শহরের চৌরাস্তায় প্রদক্ষিন করে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ড জুলাই চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে করেন নেতাকর্মীরা। জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সহস্রাধিক ছাত্র-জনতার জীবন, অজস্র পঙ্গুত্ব ও আহতের বিনিময়ে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই জুলাইয়ের মাধ্যমে যে জাতীয় ঐক্য তৈরী হয়েছে, তা আমাদের সকলকে মিলে ধরে রাখতে হবে। দেশ ও জাতির স্বার্থে সকল দেশ প্রেমিক, ইসলামী মূল্যবোধের শক্তি একসাথ কাজ করতে হবে। সেই সাথে ফ্যাসিস্ট গণহত্যাকারি শেখ হাসিনা ও তার দোষরদের দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে। দল হিসাবে আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করতে হবে।
এ সময় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button