slider

জাতীয় আইনগত সহায়তা দিবসে লিগাল এইড সেবা প্রান্তজনের কাছে পৌছে দেয়ার প্রত্যয়

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “বিনা খরচে নিন আইনি সহায়তা,শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২২। তারই অংশ হিসেবে আজ মানিকগঞ্জ জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে সকাল ৮.৩০মি. থেকে ৯.৩০ মি. পর্যন্ত জেলা জজ আদালত সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য্য সম্পর্কে আলোচনা সভা ও কোর্ট চত্ত¡র থেকে র‌্যালি আনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মানিকগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান জনাব জয়শ্রী সমাদ্দার এর সভাপতিত্তে¡ আলোচনায় অংশগ্রহন করেন- জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিজ্ঞ বিচারক জনাব তানিয়া কামাল, অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক জনাব উৎপল ভট্টাচার্য্য, জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম, বিজ্ঞ জিপি এ্যাড. মেহের উদ্দিন, মানিকগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র জনাব মো. রমজান আলী, বিজ্ঞ এডিএম আরিফা জহুরা, জেলা সিভিল সার্জন ডা: মোয়াজ্জেম আলী খান চৌধুরী, চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আলী মাসুদ শেখ, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. জামিলুর রশিদ খান,সাধারন সম্পাদক এ্যাড. নূরতাজ আলম বাহার প্রমুখ। এছারাও বেসরকারি সংগঠনগতভাবে জেলা লিগাল এইড এর সদস্য হিসেবে কর্মসূচিতে অংশগ্রহন করেন উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, ব্র্যাক ও স্টেপ।
বক্তারা বলেন- এই সরকার এর আমলে আজ বিচার বিভাগ স্বাধীনতা পেয়েছে এবং স্বাধীনভাবে কাজ করছে। গরীব মানুষের আইনি সহায়তা প্রদানের জন্য সরকার লিগাল এইড সেবাসহ আইনজীবিদের বিভিন্ন সমস্যা নিয়েও নিরলসভাবে কাজ করছে। এখনও এই সেবার খবর প্রান্তজনের কাছে আমরা পৌছাতে পারিনি। তাই এটিকে জনগনের দৌড়গোড়ে পৌছাতে সরকারকে সহযোগীতা করতে হবে। আমরা জানি বেসরকারিভাবে এনজিও ও সামাজিক সংগঠনগুলো মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। তাই প্রত্যেকের জায়গা থেকে প্রান্তজনের কাছে এই সেবা পৌছে দিতে আমরা যেন দৃঢ় প্রতিজ্ঞ হই।
উল্লেখ্য যে দিবসটি উপলক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ২০০৯ থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকান্ডে তথ্য পরিসংখ্যান সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছেন। আর্থিকভাবে অসচ্ছল,সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে অসমর্থ বিচারপ্রার্থীকে সরকরি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করে তুলতে ২০১৩ সাল থেকে দেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button