sliderস্থানিয়

বন্যাদুর্গতদের পাশে মানুষের জন্য ফাউন্ডেশন, বাঘাইছড়িতে চাল বিতরণ

মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: বাঘাইছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের ৯০টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা মিনি স্টেডিয়ামে ঢাকা উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং মানুষের জন্য ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মোহাম্মদ হযরত আলীর উদ্যোগে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ হযরত আলীর ছোট ভাই ও রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন মাস্টার, মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক মাস্টার এবং বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়। ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এ ধরনের সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে।

স্থানীয়রা জানান, দুর্যোগকবলিত মানুষের পাশে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতেও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button