
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে ২০২৫-২৬ অর্থবছরের এডিপির অর্থায়নে এবং উপজেলা পরিষদ ও এলজিইডির সার্বিক তত্বাবধানে ৫০০ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।
উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত)।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন, উপজেলা প্রৌকশলী মোঃ শাহিনুজ্জামান, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দীপু প্রমূখ।
এসময় মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, সারাদেশে সরকার কর্তৃক ২০ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতা স্বরূপ এই বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।




