
মোঃ নাজমুল চৌধুরী, হরিরামপুর প্রতিনিধি: আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলায় হরিরামপুরে আব্দুল বাতেন প্রামাণিক নামের ওয়ারেন্টভুক্ত ১ জন আসামি গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতকাল ২৭ জুন রোজ শনিবার সন্ধ্যায় তাকে উপজেলার গালা ইউনিয়নের কালই গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রেপ্তাকৃত আব্দুল বাতেন প্রামাণিক (৫৫) কালই গ্রামের মো. জুলমত প্রামাণিকের ছেলে। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
উল্লেখ্য, ১০ এপ্রিল ২০২৬ এ হরিরামপুর থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার ধারাবাহিকতায় পুলিশের কাজে বাধা ও অসদাচরণের অভিযোগে আব্দুল বাতেন প্রামাণিকের ভাই ইউপি সদস্য মোহাম্মদ আলীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
বর্তমানে গ্রেপ্তার হওয়া আব্দুল বাতেন প্রামাণিক একই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে পুলিশ সূত্রে জানা যায় ।
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোনে বলেন, গতকাল সন্ধ্যায় আব্দুল বাতেন প্রামাণিককে নিজ বাড়ি থেকে প্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।




