sliderস্থানিয়

মানিকগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী কর্মসূচি

মোঃ নজরুল ইসলাম, মানিকগঞ্জ: “সকল প্রকার মাদককে না বলি” —এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান সিরাজ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম,গ্রীণ মাইন্ড ইয়ুথ ফোরামের সভাপতি আঁখি আক্তার
অনুষ্ঠানে ব্র্যাক, বারসিক, পাসা, গ্রীণ মাইন্ড ইয়ুথ ফোরামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ নয়। তবে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে বৈধ চিকিৎসা কাজে ব্যবহৃত কিছু মাদকের পাশাপাশি ইয়াবা, আফিম, কোকেইন, গাঁজা, প্যাথিডিনসহ বিভিন্ন ধরনের মাদক অবৈধভাবে দেশে প্রবেশ করছে এবং বিভিন্ন পর্যায়ে এর অপব্যবহার হচ্ছে। তাই শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়; এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা, পারিবারিক মূল্যবোধ এবং সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগই হতে পারে সবচেয়ে কার্যকর প্রতিরোধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button