sliderস্থানিয়

কটিয়াদীতে ২৪ ঘন্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কটিয়াদীতে ২৪ ঘন্টার ব্যবধানে, উপজেলার মসুয়া ইউনিয়নের পং মসূয়া গ্রামের মৃত দুই ভাই একই গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে, মোহাম্মদ দেলোয়ার হোসেন (৬৫) এবং মোঃ আলিমুদ্দিন(৬২)। তাদের এই মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

মৃত দেলোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান রাজীব জানান, ২৪ জুন বুধবার সন্ধ্যায় আমার পিতা দেলোয়ার হোসেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। অপরদিকে আমার চাচা মোহাম্মদ আলিমুদ্দিন ২৩ জুন মঙ্গলবার সন্ধ্যায় পং মসুয়া যাওয়ার পথে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে যান। সেই সময় তাকে দ্রুত চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই পরিবারের দুই ভাইয়ের এই হৃদয়বিদারক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

পং মসুরা গ্রামের শিক্ষক মোঃ খাইরুল ইসলাম জানান, একই পরিবারের দুই ভাইয়ের, একদিনের ব্যবধানে মৃত্যু, খুবই হৃদয়বিদারক ও বেদনাদায়ক ঘটনা। তাদের এই মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button