sliderস্থানিয়

সালথায় অবৈধভাবে মাটি উত্তোলন করায় জরিমানা

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: সালথা উপজেলার খারদিয়া এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি ও বালি উত্তোলনের দায়ে মো. হাসিব (১৮) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার সিংহপ্রতাব গ্রামের ইয়াছিন খন্দকারের ছেলে।

সোমবার (১৫ জুন) রাতে সালথা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আল ফাহাদ।

অভিযানকালে কৃষিজমির মাটি কেটে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা শুধু আইনবিরোধী নয়, এটি কৃষি উৎপাদন ও পরিবেশের জন্যও মারাত্মক হুমকি। কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধ মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত নজরদারি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের আইন প্রয়োগমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

স্থানীয়রা কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button