
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জৈব উপায়ে রকমারী ধান চাষ গবেষণার মাঠ দিবস উদযাপন করা হয়েছে ।
৮ জুন সোমবার দুপুর ১ টা জেলার সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি মাঠে কৃষক নেতৃত্বে প্রায়োগিক ধান গবেষণা প্লটে বোরো মৌসুমে কৃষক সংগঠন ও বারসিক উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উল্লেখয়, জৈব উপায়ে চাষকৃত প্রায়োগিক ধান গবেষণা প্লটের ৭২ জাতের ধান পর্যবেক্ষণ করে এলাকা উপযোগী ধানের জাত বাছাই করেন। গবেষণা প্লট থেকে ২৬ জন কৃষক গোসাই, রাজভোগ, ডিএস-১, সুশীল, এম-২৫২, নতুর ধানের জাত বাছাই করেন। কৃষকগণ কম খরচে বেশী ধান উৎপাদন হয় এমন জাতের ধান বাছাযে কৃষকগণ বেশী গুরুত্ব প্রদান করেন।
স্থানীয় কৃষক গবেষক বৈদ্যনাথ সরকার বলেন, ধান গবেষণা প্লট থেকে গোসাই ধান নিয়ে চাষাবাদ করে গোবর সার দিয়ে আবাদ করে বালো ফলন পেয়েছি।
কৃষক গবেষক গোসাই দাস রায় আরো বলেন, গবেষণা প্লটটি আমরা বরুন্ডি কৃষক সংগঠনের সদস্যগণ জৈব উপাযে চাষাবাদ করি। কৃষকগণ এলাকা উপযোগী দানের জাত বাছাইয়ে নিয়মিত পর্যবেক্ষণ করেন। কম খরচে বেশী উৎপাদন ও কম পানিতে, পোকা লাগে না, ঘাতনি ঘন, আগে আসে এমম ধান বাছায়ে কৃষক আগ্রহ প্রকাশ করেন।
এ বিষয়ে বারসিক সহযোগি সমন্বয়কারি সত্যরঞ্জন সাহা বলেন, বরুন্ডি কৃষক নেতৃত্বে প্রায়োগিক ধান গবেষণা প্লট থেকে প্রায় ৫০০ শত কৃষক বিভিন্ন ধরনের স্থানীয় জাতের ধান চাষ করে লাভবান হয়েছে।
তিনি আরো বলেন,কম খরচে বেশি উৎপাদনের জন্য কৃষকগন গোসাই, রাজভোগ,মৌকবুল,সুশীল, এম-২৫৩,ধান মাঠে চাষাবাদ করছেন।
কৃষকগন ধানজাত বিনিময় করে জাতবৈচিত্র্য সম্প্রসারণ করে এলাকার সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহন করেছেন।


