sliderস্থানিয়

সালথায় চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও রামকান্তপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুল ইসলামের ঈদ শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও ১নং রামকান্তপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুল ইসলাম বলেন, সকালে বিভিন্ন এলাকায় আমার ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার বিষয়টি আমার কর্মী-সমর্থকদের মাধ্যমে জানতে পারি। আমার ব্যানারে আমাদের নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপা ও দেশনায়ক তারেক রহমানের ছবি ছিলো। ধারণা করছি একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়ে প্রতিহিংসামূলক রাজনীতির অপচেষ্টা চালাচ্ছে। 

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button