জাতীয়স্থানিয়

সিংগাইরে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক দেশ রূপান্তর এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনাড়ম্বর আয়োজনে উদযাপিত হয়েছে।

শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার জয়মন্টপ সাধারণ পাঠাগার ও জয়মন্টপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির কার্যালয়ে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

সিংগাইর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং দেশ রূপান্তরের সিংগাইর প্রতিনিধি ও সিংগাইর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি প্লাস্টিসিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক সময়পত্রের নির্বাহী সম্পাদক মোঃ মিজানুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন -জয়মন্টপ সাধারণ পাঠাগার ও জয়মন্টপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ও লেখক মুহাম্মদ কুদ্দুসুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-সিংগাইর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ রকিবুল হাসান বিশ্বাস, সাবেক সভাপতি ও স্থানীয় সাপ্তাহিক সংবাদ জমিন পত্রিকার সম্পাদক মোঃ কোহিনুর ইসলাম রাব্বি, সাবেক সাধারণ সম্পাদক ও টাইমস অব বাংলাদেশ-এর জেলা প্রতিনিধি মোঃ মাসুম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মোঃ মোতালেব হোসেন, সাবেক সহ-সভাপতি ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি মোঃ মোস্তাক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি মোঃ ইয়াকুব হোসেন, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলাবাজার প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান মোল্লা, কার্যকরী সদস্য ও সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সহযোগী সদস্য দৈনিক জনতা প্রতিনিধি মোঃ রিপন হোসেন ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি অ্যাডভোকেট মোঃ মশিউর রহমান শামীম।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ রূপান্তর ইতোমধ্যে পাঠকমহলে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। তারা ভবিষ্যতেও পত্রিকাটির পেশাদারিত্ব ও সত্যনিষ্ঠ অবস্থান অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -জয়মন্টপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মনোয়ার হোসেন, নয়াপাড়া মডেল একাডেমির পরিচালক মোঃ সারোয়ার হোসেন, হরিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button