
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ (মাদক) ২০ পিস ইয়াবা বড়িসহ ২০ মামলার আসামি কাইয়ুম মোল্যাকে (৫৫) গ্রেপ্তার করেছে। কাইয়ুম মোল্যা পৌরসভার ৬ নং ওয়ার্ডের ছোলনা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ২০টি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারের ঘটনায় এসআই দেওয়ান শামীম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শনিবার দিবাগত রাতে মামলা করেছেন। মামলা নম্বর ২৯। আসামিকে রবিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৫টার পরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই দেওয়ান শামীম কাইয়ূম মোল্যার বাড়ির সামনে রাস্তার উপর থেকে তাকে ইয়াবা সহ আটক করে।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, ২০ পিস ইয়াবা বড়িসহ কাইয়ূম মোল্যাকে আটক করা হয়েছে। তার নামে ২০টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। তাকে রবিবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।



