sliderস্থানিয়

মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি নিয়ামতপুর থানার নবাগত ওসির

জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ): নিয়ামতপুর থানায় নতুন যোগদানকৃত অফিসার্স ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেছেন, মাদক সামাজিক অস্থিরতার একটি বড় সমস্যার কারণ। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে নিয়ামতপুর থানা পুলিশের। মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে যতটুকু কঠোর হওয়া দরকার সেটাই করা হবে। মাদক নির্মূল করতে সব মহলের সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে নিয়ামতপুর থানায় নিজ কার্যালয়ে একান্ত সাক্ষাতকালে ওসি এসব বলেন।
ওসি মাহবুবুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের পর যারা ছাড়িয়ে নিতে থানায় আসবে, সেসব দালালদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূল করার ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। মাদক ছাড়তে হবে, না হয় এলাকা ছেড়ে চলে যেতে।

তিনি আরও বলেন, সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে জুয়া খেলা ও মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে এলাকায় সচেতনতা সৃষ্টি করতে হবে। জুয়া ও মাদককাণ্ডে জড়িত মূলহোতাদের আইনের আওতায় আনতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সচেতনতা তৈরি করতে পারলে সর্বপ্রকার জুয়া খেলা ও মাদকের ভয়াবহতা থেকে মুক্ত থাকা সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button