sliderস্থানিয়

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : ছদ্দবেশে কৃষক সেজে এক মামলায় সাজাপ্রাপ্ত ও চার মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার কৃত আসামী হলো শাহাবাজপুর ইউনিয়নের উপর-চকপাড়া গ্রামের মোঃ শফিকুল আলমের ছেলে শাহ আলম।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাঃ হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ১৫ মার্চ সকাল সোয়া নয়টায় এস আই পিয়ারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কৃষক সেজে শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের পশ্চিমে একটি আম বাগান থেকে শাহাআলমে গ্রেফতার করা হয়।সে চারটি জি আর মামলার ওয়ারেন্টভুক্ত ও একটি জি আর মামলার সাজাপ্রাপ্ত আসামী এবং দীর্ঘ দিন যাবত পলাতক ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button