
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: ‘সাংবাদিকতা দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হরিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে ১৫ তম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ মঙ্গলবার বেলা ৫ টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে মোঃ জামিল বিশ্বাসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী এর সঞ্চালমায় ইফতার ও দোয়া মাহফিল পরিচালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ নাজমুল চৌধুরী নাহিদ ও সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ মীর।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম, সদস্য সৌরভ সাহা প্রমূখ।
সর্বোপরি দেশ ও জাতির মঙ্গলে দোয়াও মোনাজাতের মধ্যে দিয়ে আনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।



