
স্বীকৃতি বিশ্বাস, যশোর: যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে নার্সারী থেকে ১৬ টি গাঁজা গাছসহ মোঃ ডাবলু হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ টীম।
ডাবলু হোসেন যশোর জেলার কোতোয়ালি মডেল থানার রাম নগর ইউনিয়নের উত্তর ডহর সিংহা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
গতকাল সোমবার জেলা গোয়েন্দা পুলিশের একটি টীম অভিযান পরিচালনা করে এ গাঁজা গাছসহ আসামিকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই রকি মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একটি টীম যশোর কোতয়ালী মডেল থানাধীন উত্তর ডহর সিংহা বিলচাচী জনৈক রফিকুল ইসলামের নার্সারীর মধ্য থেকে ১৬(ষোল) টি কাঁচা সবুজ গাঁজা গাছ সহ আসামিকে আটক করা হয়েছে।
এ সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।




