sliderস্থানিয়

যানজট নিরসনে ১ কিলোমিটার হেঁটে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও ইকবাল হোসেন

রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘ যানজটের কারনে জনজীবন চলাচলে ব্যাঘাত ঘটছে দীর্ঘদিন যাবৎ। রমজান মাসে জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের জন্য উপজেলা প্রশাসন থেকে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১ টার দিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন সাটুরিয়া বাসস্ট্যান্ড থেকে সদর হাসপাতাল হয়ে বাজার পর্যন্ত পায়ে হেঁটে প্রায় ১ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে যানযট নিরসনে কাজ করেন। এ সময় বাসস্ট্যান্ড এলাকা সহ, রাস্তা, ব্রিজে অবস্থানরত ট্রাক, পিক আপ সিএনজি, অটোরিক্সা, ভ্যানট্রলী চালকদের সচেতন ও মৌখিক সতর্ক করেন। যত্রতত্র জনসাধারণের চলাচলের রাস্তায় অবস্থান না করার। অবৈধ ভাবে গড়ে উঠা স্ট্যান্ড অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দেন। এসময় সাটুরিয়া সরকারী আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের নিজস্ব জায়গায় অবস্থিত ছাগলের হাটের ইজারাদারকে ডেকে হাট সরিয়ে নেয়ার নির্দেশ দেন। ইউএনও ইকবাল হোসেন এর এমন পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় লোকজন।

উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ইন্সপেক্টর তদন্ত আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, সাটুরিয়ার অন্যতম ব্যস্ততম এ রাস্তাটি দীর্ঘদিন ধরে জানজটে পতিত থাকে। জানজটের কারণ চিহ্নিত করে প্রাথমিক ভাবে আজ ব্যবস্থা নেয়া হলো। সকলের সহযোগিতা পেলে যানজট নিরসন করা সম্ভব হবে। ঈদের আগে জনসাধারণের নিরাপদ চলাচলের ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button