sliderস্থানিয়

শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে পুলিশী অভিযানে পিস্তুল গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছেে শিবগঞ্জ থানার পুলিশের একটি টহল দল গত ৭ ফেবরুয়ারী শনিবার রাত একটার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ খোঁচপাড়া গ্রামের আলকেসের আম বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি রঙিন ব্যাগে একটি বিদেশী পিস্তল, দুটি গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো.হুমায়ন কবির জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলিগুলো অবৈধভাবে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় থানায় সংরক্ষণ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button