sliderরাজনীতিশিরোনাম

ইনকিলাব মঞ্চ নেতৃবৃন্দের উপর ন্যাক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি

পতাকা ডেস্ক: ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়া এবং রাকসুর জিএস আম্মারসহ প্রায় ৩০ জন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ (এবি পার্টি)।
শুক্রবার শান্তিপূর্ণভাবে বিচার দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের ডাকসু নেত্রী জুমা, জকসু নেত্রী শান্তাসহ ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশের বুট দিয়ে পিষে দেওয়া, নির্বিচারে হামলা চালানো এবং গুলিবর্ষণের ঘটনা জাতিকে গভীরভাবে মর্মাহত করেছে। বেদনার বিষয় হলো,হাদি হত্যার বিচারের দাবিতে শেষ পর্যন্ত তার সহধর্মিণীকে ১০ মাস বয়সী এতিম শিশুকে কোলে নিয়ে রাজপথে নেমে আসতে হয়েছে ।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় চার্জশিট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিচার দ্রুত নিশ্চিতের দাবিতে যখন তার সহযোদ্ধারা শান্তিপূর্ণ আন্দোলনে রাজপথে অবস্থান নিয়েছেন, তখন তাদের ওপর হামলা চালানো চরম ন্যাক্কারজনক ও গণতন্ত্রবিরোধী। এ ধরনের হামলা প্রমাণ করে,একটি মহল পরিকল্পিতভাবে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে।
নেতৃদ্বয় আরও বলেন, গুলি চালিয়ে, হামলা করে কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাদির বিচার দাবিকে স্তব্ধ করা যাবে না। গুলিবর্ষণের মাধ্যমে হাদির বিচারকে বাধাগ্রস্ত করার যে কোনো ষড়যন্ত্র ব্যর্থ হবে।
এবি পার্টি অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি হাদি হত্যার বিচার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
এবি পার্টি স্পষ্টভাবে ঘোষণা করছে,ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে তারা নির্যাতিতদের পাশে থাকবে এবং যে কোনো অন্যায়, জুলুম ও রাষ্ট্রীয় ব্যর্থতার বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button