sliderস্থানিয়

হরিরামপুরের দূর্গম চরাঞ্চলে জননেতা শান্তোর নির্বাচনী মতবিনিময়

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরের দূর্গম চরাঞ্চল (লেছড়াগঞ্জ) ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১০ নভেম্বর সোমবার উপজেলা লেছড়াগঞ্জ ইউনিয়নের নতুনহাট ও ভগবানচরে নির্বানী মত বিনিময় সভা এবং ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করা হয়।
লেছড়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ আল মামুন এর সভাপতিত্বে ও লেছড়াগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মিশন চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন), উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ চুন্নু ও সদস্য সচিব মোঃ ইমরান হোসেন, গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা লাভলু,লেছড়াগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আজাহার উদ্দীন প্রমূখ।

সাবেক সাংসদ জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন,আমার দল বিএনপি অবহেলিত ও নদী ভাঙ্গন খেটে খাওয়া মানুষের পাশে থেকে সর্বদা কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, মতবিনিময় সভা শেষে বিভিন্ন হাট -বাজারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button