
রাসেল আহমেদ সাটুরিয়া প্রতিনিধি : মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের বেংরুয়া গ্রামের ফজলুর রহমান পীর সাহেবের দরবারে হাজারো ভক্ত জনতার সামনে আফরোজা খান রিতার জন্য দোয়া চান ও ধানের শীষের জন্য ভোট প্রাথনা করেন পীরজাদা মোশাররফ হোসেন (চাঁন শাহ্)।
পীরজাদা মোশাররফ হোসেন দিঘুলিয়া ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে এলাকার বেংরুয়া, চাচিতারা, ইনাম, সাফুল্লী আরো অনেক গ্রামে বিএনপির মনোনীত প্রার্থী আফরোজ খান রিতার জন্য লিফলেট বিতরণ করেন ও ভোট প্রাথনা করেন ।
দিন ব্যাপি নীড় অলস রাস্তা ঘাটে পাড়া মহল্লায় ভোট চাওয়া পরে রাতে ফজলুর রহমান পীর সাহেবের দরবারে ধানের শীষের জন্য ভোট প্রাথনা করেন এ-ই সময় পীরজাদা মোশাররফ হোসেনের সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন বিএনপির যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, সাটুরিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাম রেজা,বালিয়াটি ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম, সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম আসিফ সহ সাটুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী গণ এবং দিঘুলিয়া ও বালিয়াটি ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।




