sliderস্থানিয়

পিরোজপুরে বিএনপির নেতার জামায়াতে যোগদান

পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’ পিরোজপুর জেলা কমিটির সদস্য ও কদমতলা ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে সদর উপজেলার কদমতলা ইউনিয়ন জামায়াতের আয়োজিত নির্বাচনী জনসভায় পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এমপি প্রার্থী মাসুদ সাঈদী ও জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের উপস্থিতিতে দলিয় ফর্ম পূরণ করে তিনি যোগদান করেন।

সদ্য যোগদানকৃত ফারুক হোসেন বলেন- দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামী একটি আদর্শিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনৈতিক প্ল্যাটফর্মের কারণেই আমি এ দলে যোগদান করেছি। জামায়াত মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

বিষয়টি আজ শনিবার সকালে নিশ্চিত করে জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক সাংবাদিকদের জানান, দলের চাঁদাবাজ ও সন্ত্রাসবাদসহ নানা অপকর্মের কার্যক্রম দেখে তারা বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছে। এ রকমের প্রতিটি উপজেলা থেকেই বিভিন্ন দলের নেতাকর্মীরা ইসলামের পতাকাতলে আসছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button